Shakil Shah
১২ অগাস্ট ২০২১, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একটু ধৈর্য ধরেন সবাই টিকা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী

দেশের করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনা রোগীদের জন্য সারা দেশে ১৭ হাজার শয্যা প্রস্তুত রাখা হয়েছে। ১১০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এই মাসের মধ্যে দেশে আরও এক কোটি টিকা আসবে, একটু ধৈর্য ধরেন সবাই টিকা পাবেন। তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসার জন্য ৪০ থেকে ৫০ হাজার লোক নিয়োগ দেওয়া হয়েছে অচিরেই চার থেকে পাঁচ হাজার টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে।

দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হলে ২৬ থেকে ২৭ কোটি টিকার প্রয়োজন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এত পরিমাণ টিকা সংরক্ষণের ব্যবস্থা আমাদের দেশে নেই। পৃথিবীর অনেক দেশে এখনো টিকা পায়নি। সে হিসেবে আমরা অনেক এগিয়ে আছি। এরই মধ্যে ছয় কোটি টাকার চুক্তি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থাপনার ওপর চাপ কমাতে সংক্রমণের উৎস বন্ধ করতে হবে। করোনা নিয়ন্ত্রণ না করলে কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে। করোনা নিয়ন্ত্রণ না হলে অর্থনীতি খারাপ হবে। করোনা নিয়ন্ত্রণ না করতে পারলে মৃত্যু বাড়বে, অর্থনীতি ভেঙে পড়বে। দরিদ্রতা বাড়বে। কর্মহীন হয়ে পড়বে মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০