Shakil Shah
২৮ অক্টোবর ২০২১, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিএমপি কমিশনারের মেয়াদ বাড়ল এক বছর

মোহা. শফিকুল ইসলাম

ভোরের দর্পণ ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বহাল থাকছেন মোহা. শফিকুল ইসলাম। অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে ৩০ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ করা হলো।

জানা গেছে, সরকারি চাকরির নিয়ম অনুযায়ী অবসরে যাওয়ার এক সপ্তাহ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার পিআরএলের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি দেশে ফিরে পিআরএলের প্রজ্ঞাপনটি বাতিল করে চুক্তিভিত্তিক নিয়োগপত্রে স্বাক্ষর করবেন। তখন নিয়োগের বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।

মোহা. শফিকুল ইসলাম ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি সিআইডি প্রধানের দায়িত্ব পালন করেন।

শফিকুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার নওদাবন্ড বিল দোয়ারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. শওকত আলী ও মায়ের নাম বেগম সুফিয়া খাতুন।

তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার এবং পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর তিনি পদন্নোতি পেয়ে অ্যাডিশনাল আইজিপি হিসেবে অ্যান্টি টেররিজম ইউনিট, ঢাকায় যোগ দেন। ২০১৮ সালের ২০ নভেম্বর অ্যাডিশনাল আইজিপি হিসেবে পুলিশ হেডকোয়ার্টাসে এবং সবশেষ ২০১৯ সালের ১৬ মে তিনি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) প্রধান হিসেবে যোগদান করেন।

কর্মক্ষেত্রে অনন্য পেশাদারিত্ব, সততা ও সুনিপুণ দক্ষতার স্বীকৃতি স্বরূপ তিনি পরপর দুবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম পদক লাভ করেন। ২০১৪ সালে ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ এবং ২০১৭ সালে ডিআইজি, ঢাকা রেঞ্জে দায়িত্ব পালনকালে তিনি এ পদক লাভ করেন।

চাকরিজীবনে তিনি বুনিয়াদি কোর্স, ওরিয়েনটেশন কোর্স, এইড-টু-গুড ইনভেস্টিগেশন, কমান্ড অফিসার্স ইনভেস্টিগেশন অ্যান্ড কোর্ট কোর্স, সার্ভে অ্যান্ড সেটেলম্যান্ট ট্রেনিং, ন্যাশনাল অ্যান্ড ইকোনোমিক ক্রাইম কোর্স, সিনিয়র ম্যানেজমেন্ট কোর্স, পেশাগত ডেভেলপমেন্ট প্রোগ্রামসহ দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ কোর্স সম্পন্ন করেন।

তিনি আলমডাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং আলমডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি এগ্রিকালচার বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

শফিকুল ইসলাম অষ্টম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি এএসপি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, খাগড়াছড়ি জেলা ও মৌলভীবাজার জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

পদোন্নতিক্রমে অতিরিক্ত পুলিশ সুপার পদে খাগড়াছড়ি জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এরপর তিনি পুলিশ সুপার হিসেবে ৭ এপিবিএন-পটুয়াখালী জেলা, ২ এপিবিএন-সুনামগঞ্জ জেলা এবং কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০