Ibrahim Atiullah Anik
২৯ অক্টোবর ২০২৫, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ, জেনে নিন সময়সূচি ও বিস্তারিত তথ্য

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ, জেনে নিন সময়সূচি ও বিস্তারিত তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ১৬ নভেম্বর (রোববার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবারের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ টাকা।

আবেদন যোগ্যতা

ঢাবির বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

ন্যূনতম যোগ্যতা:

বিজ্ঞান ইউনিট: এসএসসি ও এইচএসসির (চতুর্থ বিষয়সহ) জিপিএর যোগফল কমপক্ষে ৮ এবং পৃথকভাবে অন্তত ৩.৫।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে অন্তত ৩।

ব্যবসায় শিক্ষা ইউনিট: জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে অন্তত ৩।

চারুকলা ইউনিট: জিপিএর যোগফল ন্যূনতম ৬.৫ এবং পৃথকভাবে অন্তত ৩।

ভর্তি পরীক্ষার সময়সূচি

চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ২৯ নভেম্বর (শনিবার)

আইবিএ ইউনিট: ২৮ নভেম্বর (শুক্রবার), সকাল ১০টা–দুপুর ১২টা

ব্যবসায় শিক্ষা ইউনিট: ৬ ডিসেম্বর (শনিবার)

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৩ ডিসেম্বর (শনিবার)

বিজ্ঞান ইউনিট: ২০ ডিসেম্বর (শনিবার)

সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে (আইবিএ ব্যতীত)।

পরীক্ষা পদ্ধতি ও নম্বর বণ্টন

চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য সব ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে—এর মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) ও ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে। এমসিকিউ অংশের সময় ৩০–৪৫ মিনিট এবং লিখিত অংশের সময় ৪৫–৬০ মিনিট নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে ফল নির্ধারণ হবে—১০০ নম্বর ভর্তি পরীক্ষায়, এবং বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি ফলের ভিত্তিতে।

আবেদন ফি ও জমাদান পদ্ধতি

আবেদন ফি ১,০৫০ টাকা। শিক্ষার্থীরা এটি জমা দিতে পারবেন চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে।

পরীক্ষাকেন্দ্র

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো:
রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ত্রিশাল) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০