bhorerdarpan
৩০ মার্চ ২০২০, ৭:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিস্তা বসন্তেই হারিয়েছে যৌবন

বর্ষায় ফুলে ফেঁপে দুই কূল ভেঙে দাপিয়ে বেড়ানো তিস্তা নদী বসন্তের শুরুতেই যৌবন হারিয়ে ধু ধু বালুচরে পরিণত হয়েছে। মৃতপ্রায় তিস্তার বুকে প্রহসনে দাঁড়িয়ে রয়েছে তিস্তা ব্যারাজসহ অসংখ্য সেতু ও ব্রিজ।বর্ষায় তিস্তার বুকে বিরামহীন ছুটে চলা হাজারো নৌকার মাঝি মাল্লাদের দৌড়ঝাঁপ থমকে দাঁড়িয়েছে ধু ধু বালুচরে। আটকে গেছে জীবন-জীবিকা। পানি আর মাছভর্তি তিস্তার বুকে জেগে উঠেছে বালুচর। জমি জেগে উঠলেও সেচের অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। তাই বাধ্য হয়ে অনেকেই দূর থেকে পানি এনে বাঁচিয়ে রেখেছেন ফসল। এদিকে মাছ ধরতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন তিস্তা পাড়ের জেলে পরিবারগুলো। নৌকা নয় পায়ে হেঁটেই তিস্তা নদী পাড়ি দিচ্ছেন মানুষ।

জানা যায়, ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ঐতিহাসিক এ তিস্তা নদী। লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার মধ্যদিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী বন্দর হয়ে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিশেছে এ নদী। নদীর দৈর্ঘ্য প্রায় ৩১৫ কিলোমিটার হলেও বাংলাদেশ অংশে রয়েছে প্রায় ১২৫ কিলোমিটার।

 
গজলডোবায় বাঁধ নির্মাণ করে উজানের প্রতিবেশী দেশ ভারত সরকার একতরফা তিস্তার পানি নিয়ন্ত্রণ করায় বর্ষা শেষেই বাংলাদেশ অংশে তিস্তা মরুভূমিতে পরিণত হয়। ফলে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ১২৫ কিলোমিটার তিস্তার অববাহিকায় জীবনযাত্রা, জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ে। দেশের অন্যতম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারাজের ভাটিতে বালুচরে পায়ে হেঁটেই তিস্তা নদী পাড়ি দিচ্ছে মানুষ। ফলে ব্যারাজসহ তিস্তা নদীর ওপর নির্মিত তিস্তা রেলসেতু, তিস্তা সড়ক সেতু ও গঙ্গাচড়া শেখ হাসিনা তিস্তা সড়ক সেতু যেন প্রহসন মূলকভাবে দাঁড়িয়ে রয়েছে ধু-ধু বালুচরে। ঢেউহীন তিস্তায় রয়েছে শুধু বালুকণা।

তিস্তা নদীর ওপর নির্মিত বিভিন্ন সেতু হারিয়েছে তাদের প্রয়োজনীয়তা ‘মাছে ভাতে বাঙালি’ বাক্যটি এ অঞ্চলে পূর্ণরুপ পেয়েছিল তিস্তা নদীকে ঘিরে। এখন মরা তিস্তায় মাছ নেই। পানির অভাবে ধান উৎপাদনেও বাধাগ্রস্ত হচ্ছে তিস্তাপাড়ের চাষিরা। ফলে মাছে ভাতে বাঙালি বাক্যটিও স্বার্থকতা হারাচ্ছে। নদীর মাছ আহরণ করে শুঁটকি ও মাছ বিক্রি করে জীবনযাপন করা জেলেরা বালুকণার তিস্তাপাড়ে মানবেতর জীবনযাপন করছেন। কর্মহীন হয়ে পড়েছেন মাঝি-মাল্লার দল।

খেয়াঘাটের মাঝি ফজু মিয়া বলেন, ঢেউহীন বালুচরে নৌকা চলে না। এখন সবাই হেঁটেই পার হয় তিস্তা। বর্ষা না আসা পর্যন্ত কোনো কাজ নেই।
তিস্তা ব্যারাজ এলাকার জেলে হাবিবুর রহমান জানান, তিস্তায় মাছ ধরে সংসার চালাতেন কয়েক হাজার জেলে। পানি নেই মাছও নেই। তাই অনেকেই অন্য পেশায় চলে গেছেন। আয় কম হলেও তিস্তা ব্যারাজের ভাটিতে সামান্য খালে দিনভর মাছ ধরে খেয়ে না খেয়ে কোনো রকম চার সদস্যের সংসার চালাচ্ছেন। কষ্ট হলেও পূর্ব পুরুষের পেশাটা ধরে রেখেছেন তিনি।

তিস্তাসহ দেশের সব নদ-নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করে কয়েক বছর ধরে তিস্তাপাড়ের মানুষসহ বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছে। এ দাবি আদায়ে সভা সমাবেশসহ পালিত হয়েছে লং মার্চের মতো কর্মসূচিও। তবুও আলোর মুখ দেখেনি তিস্তার পানিবণ্টন চুক্তি। গত সোমবার বাংলাদেশে সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে দুই দেশেরই আগ্রহ রয়েছে। এটা নিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ চলছে। এই বছরের মধ্যেই তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার এ আশ্বাসে নতুন করে আশায় বুক বেঁধেছে তিস্তাপাড়ের মানুষ। তিস্তা হারানো যৌবন ফিরে পেলে আবারো কর্মচাঞ্চল্য ফিরে পাবে তিস্তাপাড়ের মাঝি-মাল্লারা। এমনটাই প্রত্যশা তাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০