Shakil Shah
৩০ ডিসেম্বর ২০২১, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

ভোরের দর্পণ ডেস্ক:

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), হাতিরঝিল, বনানী, গুলশানসহ বেশ কয়েকটি এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে ঢাকার মধ্যে যে কয়েকটি এলাকায় সবচেয়ে বেশি মানুষের ভিড় হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। থার্টি ফার্স্ট নাইটে আটটার পরে ছাত্র, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। এই এলাকার চার পাশেই আমাদের নিরাপত্তাবেষ্টনী থাকবে। আর কেউ প্রবেশ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন।

নগরবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, একই নির্দেশনা হাতিরঝিল, বনানী ও গুলশান এলাকার জন্য। রাত আটটার পর হাতিরঝিলে কেউ থাকতে পারবেন না। এমনকি কোনো বাইককেও প্রবেশ করতে দেওয়া হবে না। গুলশান এলাকার বাসিন্দা ছাড়া বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না।

শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিবছরের মতো এবারও উন্মুক্ত স্থানে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবেন না। হোটেলগুলোতে যারা আমাদের কাছে আবেদন করেছেন, তারা অনুষ্ঠান করতে পারবেন। তবে অনুষ্ঠানের আয়োজন হতে হবে আমাদের দেশীয় সংস্কৃতির। ডিজে আয়োজন করা যাবে না। এছাড়া, ৩১ তারিখ সকাল থেকে ১ তারিখ পর্যন্ত সব বার বন্ধ থাকবে।’

শিশু-কিশোরদের প্রতি অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, ‘আমাদের সন্তানরা মানতে চায় না কিন্তু অসুস্থ ও কর্মজীবী মানুষের কথা চিন্তা করে কোনো ধরনের আতশবাজি না ফোটানোর অনুরোধ করছি। এতে অনেকের মারাত্মক ক্ষতি হয়। এমনকি যারা আতশবাজি ফোটান তারাও অনেক সময় আহত হন।’

নববর্ষে কোনো ধরনের হুমকি নেই জানিয়ে কমিশনার বলেন, নতুন বছর ঘিরে কোনো ধরনের হুমকি নেই। তারপরও কাউন্টার টেররিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঢাকার সর্বত্র কাজ করবেন।

পাঁচতারা হোটেলের ডিজে পার্টির টিকিট ঘোষণা দিয়ে বিক্রির বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বন্ধ করে দেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০