Shakil Shah
১২ জানুয়ারী ২০২৩, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

ভোরের দর্পণ ডেস্ক :

গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমার দুই মুসল্লির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর ইজতেমা ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মারা যাওয়া দুজন হলেন গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) এবং সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটে পাড়া এলাকার মো. নুরুল হক (৬৩) ।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর বলেন, বার্ধক্যজনিত রোগে ভুগে মারা গেছেন তাবলিগ জামাতের গাজীপুর মারকাজের শুরা সদস্য তৈয়ব বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মারা গেছেন। আর নুরুল হক ভুগছিলেন অ্যাজমা রোগে। আজ সকালে ইজতেমা ময়দানের ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে নুরুল হকের শ্বাসকষ্ট দেখা দেয় এবং কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান।

 

 

প্রকৌশলী আব্দুন নূর জানান, আজ দুপুরে ইজতেমা ময়দানে জানাজা শেষে লাশ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইজতেমার প্রথম পর্ব শুরুর আগের দিন বৃহস্পতিবারই পুরো ইজতেমা ময়দান মুসল্লিতে পূর্ণ হয়ে গেছে। মাঠের মূল অংশে মুসুল্লিরা ঠাঁই না পেয়ে কামারপাড়া ও আশেপাশের এলাকায় ফুটপাতে অবস্থান নিয়েছেন। আগামীকাল শুক্রবার থেকে প্রথম পর্বের ইজতেমা শুরু হচ্ছে। প্রথম পর্বে মাওলানা জুবায়ের আহমেদ গ্রুপ ইজতেমা পরিচালনা করছে। আর মাওলানা সাদ কান্ধলভী গ্রুপ দ্বিতীয় পর্বের ইজতেমা পরিচালনা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০