Shakil Shah
১২ সেপ্টেম্বর ২০২২, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার বিপক্ষে ভুল না করলে হয়তো বাংলাদেশ ফাইনাল খেলতো: পাপন

নাজমুল হাসান পাপন, বিসিবি সভাপতি

ভোরের দর্পণ ডেস্কঃ

পাকিস্তানকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে শ্রীলঙ্কা। অথচ গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হারলে এতদূর আসা হতো না লঙ্কানদের। সেই ম্যাচে সাকিব আল হাসানরা ভিন্ন কিছু করতে পারলে শিরোপা উদযাপনে দাসুন শানাকাদের জায়গায় হয়তো সাকিবদেরই দেখতেন বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল রোববার দুবাইতে ফাইনাল দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন পাপন। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার ফাঁকে খানিকটা হতাশা ঝরে তার কণ্ঠে। তবে সবকিছুর পরও দল নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানান তিনি।

পাকিস্তানের পরাজয় নিয়ে পাপনের বিশ্লেষণ, ‘ক্রিকেটে আপনাকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। পাকিস্তান আজকে (রোববার) ক্যাচ মিস করেছে। আমরাও মিস করেছিলাম। এ ছোট ছোট ভুল যতদিন পর্যন্ত না ঠিক করতে পারব, ততদিন এমনই থাকবে। তবে আমার ধারণা, আমাদের এখন যে দলটা আছে, অনেক ভালো।’

পাকিস্তান আজকে (রোববার) ক্যাচ মিস করেছে। আমরাও মিস করেছিলাম। এ ছোট ছোট ভুল যতদিন পর্যন্ত না ঠিক করতে পারব, ততদিন এমনই থাকবে।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যাচ মিস, রিভিউ না নেওয়াসহ বেশ কিছু ছোটখাটো ভুল করে বাংলাদেশ। এরপর লঙ্কানদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন সাকিবরা। উল্টোটা হলে ফাইনালে বাংলাদেশকে দেখতেন বলে মনে করেন পাপন।

তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে ওই ম্যাচটাতে না জেতার কোনো কারণ ছিল না। তখন যদি আমরা জিততাম, তাহলে আমাদেরও এই সুযোগ (শিরোপা জয়) আসতে পারত, বলা তো যায় না। কিন্তু সবকিছু নির্ভর করে মাঠের পারফরম্যান্সের ওপর।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০