Shakil Shah
৯ অগাস্ট ২০২১, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ আগস্টের মধ্যে আসবে আরও ৫৪ লাখ টিকা

আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে করোনার আরও ৫৪ লাখ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

 

মন্ত্রী বলেন, ‘৯-১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ করোনার টিকা আসবে। চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে, তারা আরও ১০ লাখ টিকা আমাদের উপহার হিসেবে দেবে। সবমিলিয়ে ৫৪ লাখ টিকা আগামী ১৫ তারিখের মধ্যে আমরা পেয়ে যাব। এতে আমাদের টিকাদান কার্যক্রমের গতি অব্যাহত রাখতে পারব।’

তিনি বলেন, ‘কোভ্যাক্স থেকে একসঙ্গে অনেক টিকা পাই না। তাই চীন থেকে আরও ছয় কোটি টিকা আনার অনুমোদন দিয়েছে সরকার। চীনের সঙ্গে এখন আমরা চুক্তির পর্যায়ে আছি। অর্থনৈতিক কমিটিতে গিয়ে পাস হয়ে যাবে।’

এই টিকা এলে টিকা কার্যক্রম অনেক জোরদার হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘চীন সেপ্টেম্বরে ১০-১৫ মিলিয়ন টিকা, অক্টোবরে ২৩ মিলিয়ন ও নভেম্বরে ২৩ মিলিয়ন টিকা পাঠাবে। পাশাপাশি কোভ্যাক্সের টিকা আসবে। ফাইজারের টিকাও পাওয়ার কথা ছয় মিলিয়ন। আরও যদি টিকা দেয়, পাব। আমরা আশা রাখি, ভারতের কাছে যে টিকা রয়ে গেছে তাও পাব।’

তিনি বলেন, ‘টিকা এখন খুব প্রয়োজন। টিকা নিয়ে মানুষ সুরক্ষিত হয়। তবে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কারণ, টিকা নেওয়ার পর এন্টিবডি তৈরি হতে সময় লাগে। বুস্টার ডোজ দিতে হয়, দ্বিতীয় ডোজ নিতে হয়।’

নিবন্ধন করেও অনেকে টিকা নেওয়ার এসএমএস পাচ্ছে না কেন— জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা হাতে থাকলে মেসেজ যেতে থাকবে। আর টিকা যখন হাতে থাকে না, তখন মেসেজ যায় না। টিকাপ্রাপ্তি সাপেক্ষে মেসেজ দেওয়া হয়। সামনে টিক বেশি করে আসবে, তখন আরও বেশি করে মেসেজ যাবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০