Shakil Shah
১ নভেম্বর ২০২০, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ কথা না শুনলে আমার দরজা খোলা, আসুন: ডিএমপি কমিশনার

ভোরের দর্পণ ডেস্ক:

এলাকার ওসি, ডিসিদের বলার পরও অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা না নিলে ভুক্তভোগীদের সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি কার্যালয়ে আসার আহবান জানিয়েছেন কমিশনার।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমে আসবে বলেও জানান তিনি।

মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র. এই স্লোগানে শনিবার রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের ভালো কাজে সবার আগে এগিয়ে আসার পাশাপাশি অসাধু সদস্যদের বিরুদ্ধে পুলিশ সদস্যদেরই সবার আগে প্রতিবাদ করতে হবে। এছাড়া যে কোনো অভিযোগের বিষয়ে সব সময় সবার জন্য তার দরজা উন্মুক্ত বলেও জানান ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, এলাকার যে কোনো সমস্যা নিয়ে আপনারা পুলিশের সঙ্গে কথা বলেন। পুলিশ কথা না শুনলে আমার দরজা খোলা আছে, আমার সাথে কথা বলেন।

এদিকে, গণমাধ্যমে পুলিশের সমালোচনা করাকে ইতিবাচক আখ্যায়িত করে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এর মাধ্যমে অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান বলেন, অপরাধ সব কমিউনিটিতেই সংগঠিত হয়। সেগুলো পত্রিকাতে আসার জন্য কারণ রয়েছে। এতে আমরা শিক্ষা নিতে পারব।

কমিউনিটি পুলিশের মাধ্যমে সমাজে অপরাধ সংগঠিত হওয়ার আগেই তা থামানো সম্ভব বলেও জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০