Shakil Shah
১০ সেপ্টেম্বর ২০২১, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীন থেকে আসছে আরও ৫৪ লাখ টিকা

ভোরের দর্পণ ডেস্ক:

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ করোনার টিকা শনিবার ঢাকায় আসছে। টিকার চালান নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকালের দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার রাতে ঢাকায় চীনা দূতাবাসে নিযুক্ত ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন।

হুয়ালং জানান, সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা ৫৪ লাখ টিকা আগামীকাল (শনিবার) সকালে ঢাকায় পৌঁছাবে।

এদিকে, শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, প্রতি সপ্তাহে আমরা ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার শিডিউল পেয়েছি। এভাবে চলতি মাসের চার সপ্তাহে চারটি টিকার চালান আসার কথা রয়েছে। প্রতি চালানে আসবে ৫০ লাখ ডোজ টিকা। আগামী নভেম্বর পর্যন্ত এটি চলমান থাকবে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে আরও ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। অর্থাৎ চীন বাংলাদেশকে ২১ লাখ সিনোফার্মের টিকা উপহার দেয়।

এছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ৭০ লাখ ডোজ টিকার সঙ্গে ৩০ আগস্ট ঢাকায় এসেছে আরও ৫৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা। সব মিলিয়ে এখন পর্যন্ত চীন থেকে সিনোফার্মের ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০