Shakil Shah
৮ অক্টোবর ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবির সেই ছাত্রীর আত্মহত্যার হুমকি

মামলার বাদী সেই ঢাবি ছাত্রী

ভোরের দর্পণ অনলাইন:

ধর্ষণ মামলার ১৭ দিন পার হলেও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় আসামির কেউ গ্রেপ্তার না হওয়ায় আত্মহত্যার হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই ছাত্রী। আজ বুধবার আদালত প্রাঙ্গনে মামলার বাদী এই ছাত্রী জানান, শিগগিরই আসামি গ্রেপ্তার না হলে তাকে আত্মহত্যার পথই বেছে নিতে হবে।

এর আগে আসামিদের গ্রেপ্তার না করায় আদালতে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আজ আবেদন করেন মামলার বাদী। মামলাটি আমলযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের হওয়ায় পুলিশ যেকোনো সময় গ্রেপ্তারের ক্ষমতা সংরক্ষণ করায় আদালত কোনো আদেশ দেননি।

এদিকে আজ মামলাটির প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য থাকলেও পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আগামী ২৭ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার এ তারিখ ধার্য করেছেন।

আত্মহত্যা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী বলেন, ‘মামলা করেছি ১৭ দিন হয়ে গেছে। এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের কাছে গেলে তারা বলেন, আসামিরা তথ্যপ্রযুক্তিতে অনেক এক্সপার্ট তাই তাদের ট্রেস করা যাচ্ছে না। তারা চেষ্টা করছেন।’

তিনি প্রশ্ন করে বলেন, ‘আসামিরা কি আইনশৃঙ্খলাবাহিনী থেকে তথ্যপ্রযুক্তিতে বেশি এক্সপার্ট? সারা দেশে ধর্ষণের মামলার এত আসামি গ্রেপ্তার হয়, আমার মামলার আসামি গ্রেপ্তার হয় না। পুলিশের ভূমিকা সন্দেহজনক। কোনো অদৃশ্য শক্তি এখানে কাজ করছে কি না, জানি না। আদালতে দুই দফা আবেদন করলাম, আদালত থেকে কোনো সাহায্য পাচ্ছি না। সব মিলিয়ে আমি চরম হতাশ। আমি বুঝতে পারছি, আমার মৃত্যুর আগে পুলিশ আসামিদের গ্রেপ্তার করবে না, তাদের টনক নড়বে না। পুলিশকে আসামিদের গ্রেপ্তারের বিষয়ে টনক নড়াতে আমাকে আত্মহত্যাই করতে হবে। শিগগিরই আসামি গ্রেপ্তার না হলে আমি আত্মহত্যাই করব।’

এ সম্পর্কে বাদীপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরন বলেন, ‘মামলার আসামি ভিপি নুরসহ ছয়জন। ভিপি নুর প্রকাশ্যে ঘুরে বেড়ায়, টেলিভিশনে টক-শো করে বেড়ায়। আর পুলিশ নাকি আসামিদের খুঁজে পায় না। এ মামলায় আসামিদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের আচরণ সন্দেহজনক।’

এর আগে ভুক্তভোগী আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে আদালতে করা আবেদনে বাদীপক্ষের আইনজীবী বলেন, তার মামলায় আসামিরা প্রভাবশালী। তারা গ্রেপ্তার না হওয়ায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া আসামিরা গ্রেপ্তার না হলে মামলার তদন্তও প্রভাবিত হওয়ায় সম্ভবনা রয়েছে। সেক্ষেত্রে বাদী ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন।

মামলার অপর আসামিরা হলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ (২৮), একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন (২৮), বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম (২৮), বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নাজমুল হুদা (২৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি(২৩)।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন। এরপর গত ২১ সেপ্টেম্বর বাদী কোতোয়ালী ও শাহবাগ থানায়ও একই  অভিযোগে আরও দুইটি মামলা দায়ের করেন। খবর: দৈনিক আমাদের সময়

a
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০