Shakil Shah
৯ অক্টোবর ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলায় নূর-মামুনদের গ্রেফতারের দাবিতে অনশনে সেই ছাত্রী

ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরকে গ্রেফতারের দাবিতে অনশনে বসেছেন ধর্ষণ মামলার বাদী সেই ছাত্রী।

আসামিদের দ্রুত গ্রেফতার করতে বৃহস্পতিবার রাত ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি এই অনশন শুরু করেন। এসময় তার সঙ্গে একাত্মতা পোষণ করে আরো বেশ কয়েকজন ছাত্রী সেখানে বসে পড়েন।

ওই ছাত্রী বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা করেছি দীর্ঘদিন হয়ে যাচ্ছে। কিন্তু এরই মধ্যে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার করা হলেও নূর-মামুনদের গ্রেফতার করা হচ্ছে না। তারা দিব্যি ঘুরে বেড়ালেও পুলিশ না কি তাদের খুঁজে পাচ্ছে না। প্রভাবশালী হওয়ার কারণে কি তাদের গ্রেফতার করা হচ্ছে না? নাকি জনপ্রিয়তা আছে বলে তাদের ছাড় দেওয়া হচ্ছে। আসামিদের গ্রেফতার করা পর্যন্ত আমি আমার অনশন চালিয়ে যাবো।

এর আগে ২১ সেপ্টেম্বর রাজধানীর লালবাগ থানায় হাসান আল মামুনকে প্রধান আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন সেই ছাত্রী।

ওই মামলার অন্যান্য আসামিরা হলেন- নুরুল হক নূর, নাজমুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, নাজমুল হুদা, আব্দুল্লাহ হিল বাকী। ২৩ সেপ্টেম্বর আরেকটি ঘটনায় কোতোয়ালী থানায় নাজমুল হাসান সোহাগকে প্রধান আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০