Shakil Shah
৬ জুলাই ২০২২, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাড়ছে করোনা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে কি না জানালেন মন্ত্রী

ভোরের দর্পণ ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। টিকা কার্যক্রম চলমান রয়েছে। অনেকে বুস্টার ডোজও নিয়েছেন। কিন্তু আবারো বেড়েছে করোনা। তবে করোনা বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো পরিকল্পনা নেই।

বুধবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান দীপু মনি।

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি সময়সূচি এখনও চূড়ান্ত করা সম্ভব নয়।

তিনি বলেন, বই হাতে পৌঁছানোর দুই সপ্তাহ পর চূড়ান্ত করা হবে পরীক্ষার সময়সূচি।

শিক্ষামন্ত্রী বলেন, বন্যায় অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকা থেকে এখনো পানি নামেনি। অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেক শিক্ষার্থীর বইপত্র নষ্ট হয়েছে। তাদের হাতে বইপত্র পৌঁছাতে হবে।

এসব কিছু বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি এখনো চূড়ান্ত করা সম্ভব নয়।

উল্লেখ্য, ১৯ জুন শুরুর কথা ছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে স্থগিত করা হয় পরীক্ষা। ফলে এইচএসসি পরীক্ষাও পেছানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০