Shakil Shah
৯ অক্টোবর ২০২০, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের প্রতি কঠোর নির্দেশনা

ভোরের দর্পণ অনলাইন:

রাষ্ট্র, ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন শৃঙ্খলা পরিপন্থী কোনো বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা, ছবি, অডিও, ভিডিও আপলোড করা, পোস্টে কমেন্ট ও লাইক দেয়া এবং শেয়ার না করতে ছয়টি নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশিকা জারি করে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালালে দুজন বেসরকারি শিক্ষকের এমপিও স্থগিত করা হয়।

নির্দেশনায় বলা হয়, যুগোপযোগী ও আধুনিক রাষ্ট্র গড়ে তোলার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষা পাঠদান, নীতি প্রণয়ন ও বাস্তবায়নে অনেক ভূমিকা পালন করা হয়। অনলাইনে ক্লাস, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সম্পর্ক তৈরি করা এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের শৃঙ্খলা পরিপন্থী ও অপ্রীতিকর কার্যকলাপ যাতে না ঘটে, সে ব্যাপারে দৃষ্টি রাখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ছয়টি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো-

১. সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো পোস্ট, ছবি ভিডিও বা অডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান আ অন্য কোনো সার্ভিস বা পেশাকে হেয়প্রতিপন্ন করে, এমন কোনো পোস্ট দেয়া থেকে বিরত থাকা।

২. জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো রকম তথ্য-উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন ধর্মনিরপেক্ষতা নীতি পরিপন্থী কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরূপ কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকা।

৩. জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো লেখা, অডিও বা ভিডিও প্রকাশ বা শেয়ার করা এবং ভিত্তিহীন অসত্য বা অশ্লীল তথ্য প্রচার না করা।

৪. মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃপক্ষ সামাজিক ও যোগাযোগমাধ্যম ব্যবহারের গাইডলাইন, চাকরির বিধানাবলী এবং এ সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করে কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা।

৫. প্রতিষ্ঠান প্রধানরা কোনো কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিধি ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রয়োজনে তদন্ত করে এর প্রমাণ আঞ্চলিক অফিসের মাধ্যমে অধিদফতরকে অবহিত করা।

৬. সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় বিভিন্ন গ্রুপ বা পেজে অ্যাডমিনরা পোস্ট/কমেন্ট ইত্যাদি অনুমোদনে করার সময় সরকারি নীতিমালার পরিপন্থী স্ব স্ব প্রতিষ্ঠান, দফতর ও সংস্থার বিপক্ষে অবস্থানকারী কোনো পোস্ট অনুমোদন করবেন না। অন্যথায় অ্যাডমিন এবং পোস্টদাতা উভয়েই সরকারি বিধি অনুযায়ী অভিযুক্ত হবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০