Shakil Shah
৪ এপ্রিল ২০২২, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে গ্যাস-বিদ্যুতের হাহাকার, উন্নয়ন বলে চিৎকার করে সরকার : রিজভী

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রথম রোজায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস ছিল না। গ্যাস না থাকার কারণে ধর্মপ্রাণ মুসলমানরা ইফতার তৈরি করতে পারেননি। 

তিনি বলেন, মানুষের মধ্যে হাহাকার চলছে। কারণ দেশের জনগণ যে কষ্টে আছে, তা নিয়ে সরকার কোনো ভ্রুক্ষেপ নেই। তারা শুধু উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করে। আর দেশে গ্যাস, বিদ্যুৎ ও পানির জন্য হাহাকার।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, রমজান মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা বলা থামেনি। কয়েকটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ঘরে ঘরে আলো পৌঁছে দিয়েছি। আলো নয়, তারা তো পৌঁছে দিয়েছে অন্ধকার। গণবিরোধী সরকার বলেই জনগণের কোনো উপকার করতে পারে না। মিথ্যার আশ্রয় নেয়, অসত্যের আশ্রয় নেয়, গুম, খুন ও গুপ্তহত্যার আশ্রয় নেয়।

সরকারের সমালোচনা করে রিজভী আরও বলেন, সরকার উৎসবে মেতে উঠেছে। বাইরের দেশ থেকে শিল্পী এনে নাচ-গান করছে। সেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকেন। আর দেশের জনগণ আধা বেলা খাচ্ছে, আবার না খেয়েও থাকছে, সেই খোঁজ সরকার রাখে না। এদিকে দৃষ্টি না দেওয়ার কারণে দেশে দুর্ভিক্ষের পরিবেশ সৃষ্টি হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন দলটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০