
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো.ওয়াহিদুর রহমান, মো.জহুরুল আলম, মোছা. উম্মে মালিহা মমতাজ, প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, রুহুল আমিন শাহিন, আব্দুল বারী, আব্দুল বাকী, সহকারি শিক্ষক আলমগীর হোসেন, পান্না সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছত্রিীবৃন্দ।