Online Desk
৪ জুন ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বান্ধবীর বাসায় রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরেছে সোনোয়ারা বেগম (২৭) নামে এক প্রবাসীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ জুন) রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী মধ্যপাড়া এলাকায়।

বৃহষ্পতিবার দুপুরে ভিকটিমের স্বামীর নির্মাণাধীন একটি ঘরের ভিতর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আনিস মিয়ার স্ত্রী এবং একই এলাকার লাল মিয়ার কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে খাওয়া দাওয়ার পর ভিকটিম সানোয়ারা তার সন্তানদেরকে জানায় যে, রাতে তিনি বাড়ী ফিরবেননা। তিনি তার বান্ধবী একই গ্রামের সুইটির বাড়ীতে রাত কাটাবেন। এ কথা বলে বের হয়ে গিয়ে পরদিন দুপুর পর্যন্ত আর বাড়ীতে ফিরে আসেনি।

এদিকে বৃহষ্পতিবার দুপুরে তার লাশ পাওয়া যায় তারই স্বামীর নির্মাণাধীন একটি ঘরের ভিতরে। ভিকটিমের পরিবার থেকে ঘটনাকে হত্যাকান্ড বলে অভিযোগ জানানো হয়েছে। এলাকাবাসির ধারণা, এ বিষয়ে নিহতের বান্ধবী সুইটি বা তার স্বামী এবাদুল জড়িত কি না তা খতিয়ে দেখা দরকার। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

লাশ উদ্ধারকারী গোপালদী পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, ময়না তদন্তের রিপোর্ট না এলে ঘটনার মূল রহস্য উদঘাটন সম্ভব না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০