
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২৬ অর্থ বছর প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্র্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্সে ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠানা অনুষ্ঠিত হয়।
পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম।
উক্ত পার্টনার কংগ্রেস এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া বনানী খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মো. শামছুদ্দীন ফিরোজ।
পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস।
পার্টনার কংগ্রেস এর বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহম্মেদ, কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার রসুল ছিদ্দিক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক জাহেদুর রহমান, কৃষানী শারমিন আখতার। কর্মশালায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানভীর হাসান, কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন প্রামানিক, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান রনজু, মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, কাহালু প্রেসক্লাবের সভাপতি ্এম এ কাদের, সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ বিভিন্ন কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ, উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও কৃষাণ-কৃষানীবৃন্দ।