Online Desk
৪ জুন ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে ‘বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টায় চাম্বল বাজারস্থ আয়ান পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তারেক আব্দুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি আবু তাহের।

শিক্ষানুরাগী ও সংগঠক নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান, কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান চৌধুরী, প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাস্টার আব্দুন নুর, বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসাইন খাঁন, নেপচুন পাবলিকেশন এর প্রকাশক মো. নুর খান, ছকিনা আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী এনামুল হক, বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) বিভাষ কুমার শাহা এবং সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ ফোরকান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পরিচালক কামরুল হাছান ও পরিচালক মোহাম্মদ রমিজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তারেক আব্দুল্লাহ বলেন, ‘মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা হলে তারা আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দিতে সক্ষম হবে। শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠা একটি প্রজন্মই উন্নত বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি আবু তাহের বলেন, ‘মেধা বিকাশের জন্য শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের পাশাপাশি পরিবার ও শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করে এবং তাদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।’

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা, প্রযুক্তিগত জ্ঞান ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। তারা বাঁশখালী গোল্ড মেডেল কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত গোল্ড মেডেল-এ ৫ জন, ট্যালেন্টপুলে ৪০ জন, সাধারণ গ্রেডে ১৭০জন কৃতী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বৃত্তি পরীক্ষায় বিভিন্ন উপজেলার ১৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০