Online Desk
৪ জুন ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সাইফুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি : বৃহস্পতিবার ৪ জুন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেন নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

পরিদর্শনকালে তিনি মনোহরদী থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এছাড়াও তিনি উপজেলার খালখনন সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও চলমান কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। প্রকল্পগুলোর কাজের গুণগত মান, বাস্তবায়নের অগ্রগতি এবং নির্ধারিত সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক জনগণের জন্য দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সরকারি দপ্তরসমূহের কার্যক্রম তদারকি এবং উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি মূল্যায়নে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০