Online Desk
৪ জুন ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির ন্যায্য বাজারমূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামে আঞ্চলিক সড়কে এই কর্মসূচি পালন করা হয়। ভাদড়া মৌজার ভুক্তভোগী জনসাধারণের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলে, সরকারের উন্নয়ন প্রকল্পের জন্য তারা তাদের শেষ সম্বল বসতভিটা ও আবাদি জমি দিতে রাজি আছেন। কিন্তু সরকার কর্তৃক বর্তমানে যে মূল্য নির্ধারণ করা হয়েছে, তা বর্তমান বাজারদরের চেয়ে কয়েকগুণ কম। তারা জানান, বর্তমানে ওই এলাকায় প্রতি শতক জমির বাজারমূল্য ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হলেও তাদের মাত্র ৭ হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া চলছে। অথচ একই প্রকল্পের আওতায় পাশের কিছু জমির মূল্য ৫০ হাজার টাকা শতক ধরা হয়েছে।

এমন বৈষম্যমূলক ও নামমাত্র মূল্যে জমি দিতে গিয়ে তারা পথে বসার উপক্রম হয়েছেন। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী মো. জাকারিয়া হোসেন, আতিকুল, শুভ, রাসেল আহম্মেদ, আব্দুল খালেক ও জোছনা বেগম বলেন, আমরা দেশের উন্নয়নের বিরোধী নই। রেললাইনের জন্য আমাদের পৈতৃক ভিটা ও আবাদি জমি দিতে আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের জমির ন্যায্য মূল্য কেন দেওয়া হচ্ছে না? যেখানে পাশের জমির দাম অনেক বেশি ধরা হয়েছে, সেখানে আমাদের জমি কেন মাত্র ৭ হাজার টাকায় অধিগ্রহণ করা হচ্ছে? এই নামমাত্র মূল্যে জমি দিয়ে আমরা পরিবার-পরিজন নিয়ে কোথায় যাব? আরও বলেন, বর্তমান বাজারদর বিবেচনা করে ক্ষতিপূরণের এই মূল্য অবিলম্বে সংশোধন করতে হবে। অন্যথায় তারা জমি ছেড়ে দেবেন না এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালন করবেন।

কর্মসূচি থেকে ভুক্তভোগীরা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এবং অনতিবিলম্বে জমির মূল্য পুনর্বিবেচনা করে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার জোর দাবি জানান। দাবি আদায় না হলে আগামীতে রাজপথ অবরোধের মতো কঠোর হুঁশিয়ারি দেন ভাদড়া মৌজার বাসিন্দারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০