
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিজ বাড়ীতে বৃদ্ধ-বৃদ্ধা স্বামী স্ত্রীর মর্মান্তিক মুত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার বেলঘরিয়া গ্রামের বৃদ্ধ আনোয়ার হোসেন (৭০) ও তার স্ত্রী রমিছা বিবি (৬০) বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিজ বাড়ীতেই মৃত্যু হয়। গ্রামবাসীসূত্রে জানাগেছে, বগুড়া শহরের নারুলী এলাকার মৃত কুড়ানোর ছেলে আনোয়ার হোসেন প্রায় ২০/২২ বছর পূর্বে বেলঘরিয়া গ্রামের রমিছা বিবিকে বিবাহ করে সেখানেই বসবাস করে আসছে।
এক একটি মেয়ে তার বিবাহ হলে সে তার স্বামীর বাড়ী নাটর জেলায় থাকেন। ঐ বাড়ীতে বৃদ্ধ-বৃদ্ধা স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ থাকেনা।ঘটঁনার দিনে সময় হঠাৎ করে পুরো বাড়ী বিদ্যুৎযায়ীত হয়ে পড়ে, বৃদ্ধ-বৃদ্ধা বুঝে উাঠার আগেই তারা দুজনই বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার থানায় নিয়ে আসেন বলে কাহালু থানা অফিসার ইনর্চাজ শফিকুল ইসলাম নিশ্চিত করেন।