Shakil Shah
১২ ফেব্রুয়ারী ২০২৩, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে আওয়ামীলীগ বিএনপি সংঘর্ষ ১৩ টি মোটরসাইকেলে অগ্নি সংযোগ

এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ আওয়ামীলীগের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে বিএনপি নেতাকর্মীদের দ্বারা হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের পাইকপাড়ায় আওয়ামীলীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় আওয়ামী নেতাকর্মীদের ১৩টি মোটরসাইকেলে অগ্নি সংযোগের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর নেতা কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য পাইকপাড়া মোড়ে সমবেত হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচিতে অংশ গ্রহণ করতে যাওয়ার সময় উভয় দলের নেতা কর্মীরা মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় সড়কের ওপর থাকা আওয়ামী নেতা কর্মীদেও ১৩ টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে আমরা দলীয় নেতাকর্মী নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এসময় জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল ও বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা করে। আমাদেও নেতাকর্মীদের ১৩ টি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করে। স্থানীয় দোকানপাটে হামলা চালায়।
সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দলীয় নেতা কর্মীরা সড়কের ওপর শান্তি সমাবেশের জন্য ছিলো এ সময় বিএনপির নেতা কর্মীরা এসে অতর্কিত হামলা করে এবং ১৩ টি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নি সংযোগ করে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিকে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগ এ ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। এদিকে ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে। এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম জানান, কিছু দুষ্কৃতিকারী ঘটনাস্থলে মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও দোকান ভাঙচুর চালায়, খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রæত আইনের আওতায় আনা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০