
ভোরের দর্পণ ডেস্ক :
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সিইসি বলেন, রাষ্ট্রপতি পদে একজনই মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় এবং মো. সাহাবুদ্দিনের মনোনয়নপত্র বৈধ থাকায় রাষ্ট্রপতি নির্বাচন আইনের ৭ ধারা অনুযায়ী তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।