Shakil Shah
১৫ মে ২০২৩, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি

ভোরের দর্পণ ডেস্ক :

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে আজ রোববার নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। দুপুর ১২টার দিকে পাবনা জেলা স্টেডিয়াম হেলিপ্যাডে পৌঁছান তিনি।

চলতি বছরের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটিই পাবনায় তার প্রথম সফর।

তিনি পাবনাতে কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন। পাবনার নাগরিক কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে আগামীকাল গণসংবর্ধনা দেয়া হবে

রাষ্ট্রপতি পাবনায় পৌঁছালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, গোলাম ফারুক প্রিন্স ও নাদিরা ইয়াসমিন জলি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল, নাগরিক কমিটির আহবায়ক অঞ্জন চৌধুরী পিন্টু এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

পরে পাবনা সার্কিট হাউস চত্বরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রপতির সাথে আছেন তার স্ত্রী ড. রেবেকা সুলতানা, ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ।

রাষ্ট্রপতি আগামী ১৮ মে ঢাকায় ফিরবেন।

সূত্র : বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০