Online Desk
৪ এপ্রিল ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী বাড়াতে বাউবির উদ্যোগ, শিক্ষণ পদ্ধতিতে নতুনত্ব আনার তাগিদ

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী বাড়াতে বাউবির উদ্যোগ, শিক্ষণ পদ্ধতিতে নতুনত্ব আনার তাগিদ

কিশোরগঞ্জ প্রতিনিধি : মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রশাসন বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে শিক্ষার্থী হ্রাস, ভর্তিতে অনাগ্রহ এবং শিক্ষণ প্রক্রিয়ায় নতুনত্ব আনতে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা হচ্ছে।

এ লক্ষ্যে ২ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১০টায় নগুয়াস্থ বাউবির কিশোরগঞ্জ উপ-আঞ্চলিক কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আজিজ আহম্মেদ হুমায়ুন।

কিশোরগঞ্জ উপ-আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী আকর্ষণে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রযুক্তিনির্ভর পাঠদান, দক্ষ শিক্ষক তৈরি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে ভর্তির হার বাড়ানো সম্ভব।

মতবিনিময় সভায় গঠনমূলক পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন আরএস আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন, পাকুন্দিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, ওয়ালী নেওয়াজ খান কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইকবাল ভুইয়া, কিশোরগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সমন্বয়কারী মোঃ এনায়েত হোসেন, করিমগঞ্জ গার্লস পাইলট স্কুলের সমন্বয়কারী মোঃ গোলাম ফারুক, সাংবাদিক পরিষদের সভাপতি শাহ মোঃ সারওয়ার জাহান এবং কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রিয়াদ আহাম্মেদসহ অনেকে।

বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাউবির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থী-বান্ধব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০