Shakil Shah
২৭ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে সুমন হত্যা মামলায় গ্রেপ্তার ৩

রূপগঞ্জে সুমন হত্যা মামলায় গ্রেপ্তার ৩

রূপগঞ্জে রাজমিস্ত্রী সুমনকে কুপিয়ে হত্যার মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব বলছে, ‘গ্রেপ্তারকৃতরা সুমন হত্যাকান্ডের সাথে জড়িত।’

আদমজীনগর কার্যালয় থেকে বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু।

গ্রেপ্তারকৃতরা হলেন-নারায়ণগঞ্জের রূপগঞ্জ বরাব এলাকার ফজলুল হকের ছেলে মো. হাসান (২৪), চাঁদপুর হাইমচরের চর ভৈরবী এলাকার হুমায়ন কবির সোহাগ (২৬) এবং রূপগঞ্জের বরাব এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে মো. রফিক (২৪)।

১৮ সেপ্টেম্বর মধ্যরাতে তারাব পৌরসভার রসুলপুর এলাকায় কালু মিয়ার ছেলে রাজমিস্ত্রী সুমনের লাশ দেখতে পায় এলাকাবাসী। গলার নীচে, সামনে, গলার বাম পাশে, বুকের বাম পাশে, বাম হাতের জয়েন্টের উপর, বাম হাতের বাহুতে, কাধের ডান পাশে পিছনে, পিঠের ডান পাশে কোপাইয়া গুরুতর আহত করলে, নিহত সুমন বাঁচার জন্য কোপ খেয়ে আহত অবস্থায় দৌড়ে এসে পলাশের কয়েল ফ্যাক্টরীর সামনে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় নিহতের মা মোছা. নার্গিস বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং-৫০, তাং-১৮/০৯/২০২৩)

পরে র‌্যাব-১১ এর চৌকশ গোয়েন্দা টীম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাকত আসামী মো. হাসান, সোহাগ ও মো. রফিককে সনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রূপগঞ্জের বরাব বাজার এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০