Online Desk
২১ এপ্রিল ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

কিশোরগঞ্জ প্রতিনিধি (শাহ সারওয়ার): কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন কার্যালয়ে অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। সেবা নিতে এসে অনেক ভুক্তভোগী কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, একই এলাকায় অবস্থিত পৃথক দুটি ভবনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র এবং দুটি ভেটেরিনারি হাসপাতাল কার্যক্রম পরিচালিত হওয়ার কথা। তবে বাস্তবে এসব দপ্তরে কর্মকর্তাদের উপস্থিতি অত্যন্ত সীমিত।

অভিযোগ রয়েছে, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দপ্তরে দুইজন পঞ্চম গ্রেডের কর্মকর্তা এবং ৯ জন কর্মচারীর পদ থাকলেও নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না অধিকাংশই। সেখানে কেবল ক্যাশিয়ার উজ্জ্বল আহাম্মেদ বাবর ও স্টোরকিপার হযরত আলীকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

এছাড়া জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মোঃ সাইফুল আলম ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় মাঝে মধ্যে অফিসে আসেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়েও একই চিত্র দেখা গেছে। সেখানে দুইজন কর্মকর্তা উপস্থিত থাকলেও অন্যদের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। অপরদিকে, দুটি ভেটেরিনারি হাসপাতালে একজন করে দুইজনকে পাওয়া গেলেও সেবাগ্রহীতারা অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারীর উপস্থিতি পাননি বলে অভিযোগ করেছেন।

এ অবস্থায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে এনে জনসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সুবিধাভোগীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০