
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর দূর্গা বাগান বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে ,শুক্রবার দুপুরে চরকালিকাপুর এলাকায় অবস্থিত দূর্গা বাগান বাড়ি নামক স্থানে খেলতে যায় স্থানীয় তিন বছরের এক শিশু।
এই সুযোগে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে দূর্গা বাগান বাড়ির নৈশ প্রহরী আব্দুল খালেক। পরে শিশুটি কান্না করলে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে রাতেই আব্দুল খালেককে আটকের পর শনিবার দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।