Bhorer Darpan
২ জুন ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তীব্র দাবদাহে ধান কাটার সময় অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

তীব্র দাবদাহে ধান কাটার সময় অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে তীব্র দাবদাহের মধ্যে ধান কাটার কাজ করার সময় অসুস্থ হয়ে সানোয়ার হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্বজন ও স্থানীয়দের ধারণা, প্রচণ্ড গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সানোয়ার ওই গ্রামের মৃত ওমের আলীর ছেলে এবং স্থানীয় রবিয়ার চর উত্তর জামে মসজিদের মোয়াজ্জেম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে সানোয়ার বাড়ির পাশের নিজস্ব জমিতে বোরো ধান কাটছিলেন। দুপুরের দিকে তীব্র রোদ ও গরমে ক্লান্ত হয়ে মাঠের পাশে একটি গাছের নিচে বিশ্রামের জন্য বসেন। এ সময় হঠাৎ অসুস্থতাবোধ করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলকাছ তাহমিদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। হাসপাতালে না পৌঁছানোয় মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামে ধান কাটতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০