Online Desk
১১ মে ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাড়িতে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি করার অপরাধে এক নারীকে জরিমানা

বাড়িতে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি করার অপরাধে এক নারীকে জরিমানা

মতিন রহমান (বকশীগঞ্জ) জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুত করে চড়া মূল্যে বিক্রি করার দায়ে রোজিনা আক্তার (৪০) নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার তিনানী পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত রোজিনা আক্তার ওই এলাকার আইয়ুব মন্ডলের স্ত্রী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তিনানী পাড়া এলাকায় পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের পাশেই নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রল মজুত করে আসছিলেন রোজিনা আক্তার। তিনি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সাধারণ মানুষের কাছে এই জ্বালানি তেল বিক্রি করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সেখানে যৌথ অভিযান চালান বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

অভিযানে ঘটনার সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই নারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ মজুত করা ও অধিক মূল্যে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে থানা পুলিশের একটি দল ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০