Online Desk
২০ মে ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাসায়নিক ছাড়াই তিনগুণ ফলন, দ্রুত বাজারজাতকরণের আশা গবেষক আজিজুল হকের

রাসায়নিক ছাড়াই তিনগুণ ফলন, দ্রুত বাজারজাতকরণের আশা গবেষক আজিজুল হকের

তালহা হাসান, হাবিপ্রবি প্রতিনিধি : রাসায়নিক (ইউরিয়া ও ফসফরাস) সারের ব্যবহার ৫০-১০০% কমিয়ে এনে, পেস্টিসাইড এবং ফান্জিসাইডের ব্যবহার ছাড়াই এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া প্রয়োগ করে টমেটো চাষে গবেষণা করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক। প্রচলিত কৃষি ব্যবস্থায় যে পরিমাণ কীটনাশক প্রয়োগ করা হয়, ব্যাকটেরিয়া প্রয়োগে কীটনাশকের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়েও প্রায় দুই থেকে তিনগুণ বেশি ফলন পাওয়া সম্ভব বলে জানান তিনি।

গবেষক ড. আজিজুল হকের গবেষণা মাঠে গিয়ে দেখা যায়, এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া প্রয়োগে চাষ করা টমেটোর গাছগুলো সাধারণভাবে কীটনাশক প্রয়োগে টমেটোর গাছগুলোর থেকে আকার আয়তনে অনেক বড় এবং অধিক সবুজ। সেই সাথে শাখা প্রশাখার আধিক্যের কারণে সাধারণ গাছের থেকে ব্যাকটেরিয়া প্রয়োগ করা গাছে টমেটোর ফলন প্রায় তিনগুণ এবং টমেটোর আকারও বড়। রাসায়নিকমুক্ত টমেটো চাষের উদ্দেশ্যে তিনি আইসোলেশনের মাধ্যমে এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া সংগ্রহ করে তা টমেটো গাছে স্প্রে করেন ৪-৫ বার।

তার গবেষণা মতে, টমেটো চারা রোপণের পর যদি আর কোন রাসায়নিক সার প্রয়োগ না করে ব্যাকটেরিয়াগুলি গ্রুপ বা এককভাবে স্প্রে করা যায় সেক্ষেত্রে ইউরিয়া ও ফসফরাস সারের ব্যবহার ৫০-৮০% পর্যন্ত কমে যায় এবং ফলন বৃদ্ধি করে প্রায় দুই থেকে তিনগুণ। প্রয়োগ করা এসব ব্যাকটেরিয়া কীটনাশক খেয়ে বংশবৃদ্ধি করে এবং কীটনাশকের উচ্চ ঘনমাত্রা ৯০% পর্যন্ত কমিয়ে ফেলতে সক্ষম বলে তিনি মনে করেন।

গত দেড় বছরে এই গবেষণার জন্য মাঠপর্যায়ে গবেষক ড. আজিজুল হক ১০ টি ফিল্ডে বিভিন্ন সময়ই শীতকালীন ও গ্রীস্মকালীন টমেটো চাষের উপর ব্যাকটেরিয়াল কনসোর্টিয়া নিয়ে কৃষক পর্যায়ে গবেষণার ট্রায়াল সম্পন্ন করেছেন। দিনাজপুর জেলা সদর, চিরিরবন্দর, সেতাবগঞ্জ উপজেলায় তার এই গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন। সব গুলো মাঠেই চমৎকার ফলাফল পাওয়া গিয়েছে।

তিনি জানান, কনসোর্টিয়া গবেষণা মাঠে প্রয়োগ করলে সেই জমিতে টমেটো প্লান্টের জন্য উপকারী ব্যাকটেরিয়া আধিক্য দেখা যায়। অন্যদিকে ক্ষতিকর প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলোর উপস্থিতি একেবারে কমে যায়। এছাড়া মাঠের নিউট্রিয়েন্ট যেমন ফসফেট, অর্গানিক ম্যাটার, অর্গানিক কার্বন, পটাসিয়াম ও সালফার তুলনামূলক সব প্লটেই বেশি লক্ষ্য করা যায়। এর ফলে টমেটোর গাছের দ্রুত শাখা প্রশাখা, ফুল ও ফল পর্যাপ্ত হয়। বিধায় ফলন ২-৩ গুণ বেশি হয়। উৎপাদিত টমেটো সুস্বাদু, লাইকোপেন, ফ্লাভোনোইড, অ্যামিনো অ্যাসিড ও মিনারেলস সমৃদ্ধ হয়।

সম্প্রতি ১০৫ শতকের একটি ফিল্ডে টমেটো চারা লাগানো হয় ১০ ফেব্রুয়ারী। যেখানে ব্যাকটেরিয়া ছাড়া কন্ট্রোল ফিল্ডে বিগত ৪৮ দিনে ৪০ বার বিভিন্ন ধরনের পেস্টিসাইড শিডিউল স্প্রে করার প্রয়োজন হয় কৃষকের।এসব কীটনাশক প্রয়োগ করতে প্রায় ২০ হাজার টাকার মতো খরচ হয় কৃষকের। অন্যদিকে ব্যাকটেরিয়া প্রয়োগকৃত ৪ টি একই জমির ফিল্ডে কোনো রকম পেস্টিসাইড, পচন নাশক, ছত্রাকনাশক শিডিউল স্প্রে করার প্রয়োজন হয়নি। যেখানে কোনো রোগবালাই ও নেই। পাশাপাশি মাটির গুণগত মান ঠিক রয়েছে।মাইক্রোভিয়াল বায়োডাইভারসিটি পরীক্ষা করে দেখা যায়

দিনাজপুরে বিগত ৫০ দিনে নিয়মিত মাঝারি ও ভারী ঝড় ও বৃষ্টিপাত পরিলক্ষিত হয়, এমতাবস্থায় আবহাওয়া পরিবর্তনের এই চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাকটেরিয়াল কনসোর্টিয়া অসাধারণ সাফল্য প্রদর্শন করেছে। ঝড় বৃষ্টিপাত সত্বেও টমেটো গাছগুলো নেতিয়ে পড়েনি। কিন্তু পাশের যে জমিটিতে পেস্টিসাইড প্রয়োগ করা হয়েছিল সেই জমির উল্লেখ সংখ্যক গাছ নেতিয়ে পড়ে বলেও জানান তিনি।

কৃষক পর্যায়ে এই গবেষণা ব্যাপক পরিসরে ছড়িয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, এখনও আমাদের দেশের মানুষ অর্গানিক কৃষির বিষয়ে সচেতন হয়নি। আমাদের সরকারি কাঠামোতেও কিছু সীমাবদ্ধতা আছে। এসব কারণে এখনও আমরা শুধু একটি জেলাতেই এই ট্রায়াল করছি এবং অন্যন্য টমেটোর সাথেই বাজারজাত করছি। অনেকে জানেওনা তারা বাজার থেকে অর্গানিক টমেটো কিনে খাচ্ছে। আমাদের এই প্রযুক্তি সরকারিভাবে অনুমোদনপ্রাপ্ত হলেই মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে পারবো বলে আশা করছি।

উক্ত ব্যাকটেরিয়া প্রয়োগকৃত জমিতে দেখা যায় এটি পরের বছর থেকে ব্যাক্টেরিয়ার কার্যক্রম বাড়িয়ে দিয়েছে। লক্ষ্য করা গিয়েছে তারা মাটিতে নাইট্রোজেন সংবন্ধন ও ফসফোরাস বৃদ্ধি করেই চলছে। ফলে পরের বছরের জমির বিষ ও ক্ষতিকর জীবণু আরো কমে যাচ্ছে।

টমেটো জমিতে টমেটোর পাশাপাশি সাথী ফসল হিসাবে আখ চাষেও সাফল্য মিলেছে। ব্যাকটেরিয়ার কারণে জমিতে বর্তমানে আখ গাছ প্রায় ২.৫ গুন লম্বা ও ওজন বৃদ্ধি করেছে। গবেষণা মতে ১ বিঘা জমিতে ব্যাকটেরিয়া ট্রিটমেন্ট দিলে যে পরিমাণ চিনি হবে তা প্রচলিত ব্যাবস্থায় আড়াই বিঘা জমির সমান। এর ফলে এই প্রযুক্তি উঁচু জমিতে আখের উৎপাদন বৃদ্ধি করবে দেশে চিনির নিরাপত্তাও নিশ্চিত করবে বলে আশা করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০