
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকা থেকে আজ দুপুরে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। এসময় তাদের বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রাইভেট কারটিতে তল্লাশি করে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায় এবং তিন মাদক কারবারিকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সেতু দাসের ছেলে সঞ্জয় দাস (২০) ও একই উপজেলার মধু সরকারের ছেলে সেন্টু সরকার (২৯) এবং একই জেলার বাহুবল উপজেলার হারুন মিয়ার ছেলে মোঃ মানিক (২২)।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন মিয়া।