Shakil Shah
৩০ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘরের আড়ায় ঝুলছিল ফার্মাসিস্টের মরদেহ

ঘরের আড়ায় ঝুলছিল ফার্মাসিস্টের মরদেহ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিজয় দেবনাথ নামের এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। 

বিজয় দেবনাথ কলমাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট পদে কর্মরত ছিলেন। তিনি খাগড়াছড়ি জেলার রামগড় থানার বীরেন্দ্র কুমার নাথের ছেলে। তিনি গত ৯ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট হিসেবে যোগদান করেন।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন বলেন, ‘সদ্য যোগদান করা ফার্মাসিস্ট বিজয় দেবনাথের অস্বাভাবিক মৃত্যুতে আমরা ব্যথিত। তার মৃত্যুর বিষয়টি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও থানা-পুলিশকে জানানো হয়েছে।’

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে  হাসপাতালের সহকর্মীরা মৃত বিজয় দেবনাথের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করেন। কিন্তু তিনি কল রিসিভ করেননি। ফলে সহকর্মী কাজরী দেবী হাজং ওই বাসায় গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া পাননি তিনি। পরে ওই বাসার ভাড়াটিয়া কামরুল কক্ষের পকেট দরজা দিয়ে বিজয় দেবনাথ ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুনসহ সহকর্মীরা ছুটে আসেন। পরে তারা পুলিশকে খবর দেন। 

থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন বলেন, মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০