Shakil Shah
১১ জুলাই ২০২৪, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশ্নফাঁসঃ মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোথায়?

প্রশ্নফাঁসঃ মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোথায়?

পড়াশোনা মানে যেন লাভ-ক্ষতির ব্যবসা। এমনটাই পরিলক্ষিত হয়, যখন ক’টা টাকার বিনিময়ে প্রশ্ন মিলে যায়। তাহলে ত আর কথা নেই। ব্যাস! এখন শুধু খাতায় গিয়ে লেখাটা বাকি। কি বা দরকার এত লেখাপড়া করে মাথার ঘাম পায়ে ফেলে। যেখানে টাকার বিনিময়ে প্রশ্ন পাওয়া যায় আর পরে মিলে যায় লোভনীয় সার্টিফিকেট। এভাবেই যেন গেঁথে দেয়া হয়েছে বর্তমান শিক্ষার্থী আর অভিভাবকের মাথায়। একটি স্বল্পশিক্ষিত মানুষ নামের কুচক্রী মহল তাদের এই প্রশ্ন ফাঁসের বিষয়ের মধ্য দিয়েই পড়াশোনাকে বানিয়ে ফেলেছে একটি লাভ-ক্ষতির ব্যবসা।

প্রশ্নফাঁস একটি সভ্য জাতির জন্য কলঙ্ক বয়ে আনে নিঃসন্দেহে। যা আমরা শুনে এসেছি নেপোলিয়ন বোনাপার্টের- ‘If you want to destroy a nation, first destroy it’s education’ যদি তুমি একটি জাতিকে ধ্বংস করতে চাও তাহলে প্রথমেই ওই জাতির শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করো। এ উক্তি থেকে বোঝা যায় এ যেন শত্রুপক্ষ বাঙালি জাতির শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার এক মহোৎসবে মেতে উঠেছে। একটি স্বল্পশিক্ষিত মহল যেন শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত করছে।

এসব স্বল্পশিক্ষিত মানুষের মাথায় বিন্দুমাত্র কাজ করে না, প্রশ্ন ফাঁসের কারণে জাতির কত বড় সর্বনাশ হচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হচ্ছে না বরং এরা তার থেকে বিমুখ হচ্ছে। যে সমস্ত শিক্ষার্থীরা কোনোরকমে টেনেটুনে পাসের চিন্তা রাখে তাদের দলেই ধাবিত হচ্ছে মেধাবী শিক্ষার্থীরা। কারণ একটাই, এসব শিক্ষার্থীদের প্রশ্ন ফাঁসের মাধ্যমে পাশ করার চেষ্টা। যার প্রেক্ষিতে মেধাবীরা আজ পড়াশোনার প্রতি, মেধাচর্চার প্রতি বিমুখ হচ্ছে। 

কেমন জানি, প্রশ্নফাঁস করে অবৈধ টাকা কামানোর নেশায় নেমেছে সংঘবদ্ধ একাধিক চক্র। ফলে গত ছয় বছরে গ্রেপ্তার করা হয় এসব চক্রের প্রায় তিন শতাধিকের অধিক সদস্য। এর মধ্যে রয়েছে ডাক্তার, শিক্ষক, ছাত্র, বিভিন্ন কোচিং সেন্টারের পরিচালকসহ প্রভাবশালী ব্যক্তিরা। কেউ কেউ একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে ফের একই অপরাধ করছে। বিচার কার্যক্রমের ধীরগতির সুবিধাও নিচ্ছে এসব চক্রের সদস্যরা।

তবে এত এত গ্রেফতারের পরও কেমন জানি এই প্রশ্নপত্র ফাঁস ঠেকানোই যায়না। কোনো না কোনো ভাবে এসব প্রশ্ন ফাঁস হয়েই যায়। কেন বারবার এমনটা হচ্ছে? এর পিছনে কারা দায়ী? কিসের ঘাটতি রয়েছে এই কুচক্রী মহলকে ঠেকানোর পিছনে? নাকি এভাবেই চলতে থাকবে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার কাঠামো। প্রশ্নফাঁস হবে, পরীক্ষা দিবে, অপরাধীও শনাক্ত হবে। কিন্তু বিচারের কোনো সুষ্ঠু পরিকল্পনা থাকবে না। তাহলে এরকম হলে কেমন হবে মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন? এটা নিয়ে কি আমরা মোটেও ভাবার বিষয় মনে করছি না! 

তবে আমরা এটা নিশ্চিত ভাবে জানি প্রশ্নপত্র ফাঁস, প্রকাশ বা বিতরণের সঙ্গে জড়িত থাকার শাস্তি ন্যূনতম তিন বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান রয়েছে। পাবলিক পরীক্ষার (অপরাধ) আইন, ১৯৮০ এবং সংশোধনী ১৯৯২-এর চার নম্বর ধারায় এই শাস্তির বিধান আছে। প্রশ্নফাঁসের অভিযোগে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া অধিকাংশ আসামিদের অপরাধের শাস্তির রায় হয়নি। তাহলে কি এটাই হতে পারে একই ঘটনা পুনরাবৃত্তির কারণ? নাকি আরো কোনো অদৃশ্য কারণ রয়েছে এ প্রশ্নফাঁসের পিছনে। খতিয়ে দেখা হোক, চিরতরে বন্ধ হোক প্রশ্নফাঁসের এই দুর্নীতি-অনিয়ম। দিনশেষে মেধাবীরাই তাদের মেধার মেধার স্বাক্ষর রাখুক! 

লেখক : তৌহিদ-উল বারী 

শিক্ষার্থী ও কলামিস্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০