Bhorer Darpan
১৮ নভেম্বর ২০২৪, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মামার কোদালের আঘাতে ভাগিনার মৃত্যু

মামার কোদালের আঘাতে ভাগিনার মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় মামার কোদালের আঘাতে আহত ভাগিনা হাফিজুর রহমানের (৪০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৮ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ছয়জন আহত হন। মৃত হাফিজার রহমান ওই গ্রামের মৃত আপতার উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রামের  আহাদুলের সঙ্গে তারই আপন ভাগিনা হাফিজার রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার তারই জেরে প্রথমে কথা কাটাকাটি পরে সংঘর্ষে রূপ নেয়। এতে মামা আহাদুলের কোদালের আঘাতে ভাগিনা হাফিজুরসহ উভয় পক্ষে ছয়জন আহত হন। পরে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভাগিনা হাফিজুর রহমানসহ তার পক্ষের আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে  ভাগিনা হাফিজুর রহমানের মৃত্যু হয়।

ভাগিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মামার পক্ষে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি থাকা শহিদুল ইসলাম (৩৮) ও শৌখিন ইসলাম (১৮) নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে নিহতের স্বজনরা।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, হাফিজার রহমানকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০