Bhorer Darpan
১ মার্চ ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের মতবিনিময়

ছাত্রসমাজকে মাদক ও মোবাইল আসক্তি  (অনলাইন জুয়া) থেকে দূরে রাখার নিমিত্তে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার ১২৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় পুলিশের পক্ষ থেকে প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। একই সাথে আইন শৃঙ্খলা সংক্রান্তে একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। 

পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের পিরোজপুর সরকারী বালক বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন। পুলিশ সুপার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ সহ নিহত সকল ছাত্রদের রুহের মাগফিরাত করেন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন এবং শহীদ আবু সাঈদের আদর্শ ধারণ ও লালন করার জন্য উদ্ধুদ্ধ করেন।

পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তুলতে ছাত্র-শিক্ষকদের সহায়তা কামনা করেন। পিরোজপুরের প্রতিটি গ্রামকে মাদক, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া, সংখ্যালঘু নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোনো ধরনের অপরাধ হতে মুক্ত রাখতে ছাত্রসমাজকে অগ্রগণ্য ভূমিকা পালনের নির্দেশনা দেন এবং পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য ও অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন।পুলিশের নম্বর সম্বলিত লিফলেটও বিতরণ করা হয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। পিরোজপুরের ১৪৯৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জেলা পুলিশের মতবিনিময় সভা সম্পন্ন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০