Online Desk
২ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে প্রমোশন পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের মাধ্যমে গণফেল করানোর অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল থেকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর সাথে সাক্ষাৎ করলে তিনি কোন সমাধান না দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষের দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে শিক্ষকদের একটি অংশ শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে। যারা শিক্ষকদের কাছে কোচিং করে, তারাই কেবল পরীক্ষায় পাস করছে। আর যারা কোচিং না করে, তাদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হচ্ছে।

এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন, নবম শ্রেণির প্রমোশন পরীক্ষায় দশম শ্রেণির প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক ও নিয়মবহির্ভূত।

মানববন্ধন থেকে তারা দ্রুত এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০