Ibrahim Atiullah Anik
৪ নভেম্বর ২০২৫, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫: কেন্দ্র সচিবদের জন্য জরুরি নির্দেশনা

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫: কেন্দ্র সচিবদের জন্য জরুরি নির্দেশনা

আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্র সচিবদের উদ্দেশে বিস্তারিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সম্প্রতি কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক পত্রে এসব নির্দেশনা প্রদান করা হয়েছে। পত্রে জানানো হয়, পরীক্ষার সব কেন্দ্র সচিবদের কাছে নির্দেশনাপত্রের কপি পাঠানো হয়েছে এবং নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

প্রধান নির্দেশনাগুলো:

পরীক্ষার কাঠামো:

  • পরীক্ষার্থীরা অষ্টম শ্রেণির পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে।
  • বাংলা, ইংরেজি ও গণিতে পূর্ণমান ১০০ করে এবং সময় তিন ঘণ্টা।
  • বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পূর্ণমান ৫০+৫০ এবং সময় দেড় ঘণ্টা করে।
  • প্রতিদিন পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।

প্রশ্নপত্র সংরক্ষণ ও যাচাই:

  • পরীক্ষা শুরুর সাত দিন আগে ট্রেজারি অফিসে প্রশ্নপত্রের প্যাকেট যাচাই করতে হবে।
  • যাচাইয়ের সময় ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্র সচিব ও কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
  • প্রশ্নপত্র তারিখ ও সেটভিত্তিক সিকিউরিটি খামে সিলগালা করতে হবে।

পরীক্ষা পরিচালনা:

  • প্রয়োজন হলে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে সাব-সেন্টার স্থাপন করা যাবে।
  • পরীক্ষার দিনে শুধুমাত্র নির্ধারিত এসএমএস অনুযায়ী প্রশ্নপত্র ব্যবহার করতে হবে।
  • কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবেন না।
  • প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক নিয়োগ দিতে হবে।

শৃঙ্খলা ও নিরাপত্তা:

  • কেন্দ্রের ভেতর ও বাইরে বিশৃঙ্খলা এড়াতে সিসিটিভি ও হ্যান্ডমাইকের ব্যবস্থা রাখতে হবে।
  • প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহনে পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

প্রবেশপত্র ও হাজিরা:

  • প্রবেশপত্র বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দ্রুত বিদ্যালয়গুলোতে বিতরণ করতে হবে।
  • কোনো ত্রুটি থাকলে পাঁচ কর্মদিবসের মধ্যে সংশোধন করতে হবে।
  • হাজিরা শিটে পরীক্ষার্থীর স্বাক্ষর নিতে হবে এবং অনুপস্থিতদের নাম লাল কালিতে চিহ্নিত করতে হবে।

উত্তরপত্র ব্যবস্থাপনা:

  • বিষয়ভিত্তিক ৫০টি করে উত্তরপত্র পৃথকভাবে প্যাকেট করতে হবে।
  • ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র ও উত্তরপত্র আলাদা রাখতে হবে।
  • কোনো প্যাকেটের গায়ে অতিরিক্ত লেখা বা চিহ্ন থাকলে তার দায়ভার কেন্দ্র সচিবের।

অতিরিক্ত নির্দেশনা:

  • পরীক্ষার সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিয়মিত ক্লাস বন্ধ রাখতে হবে।
  • বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
  • উত্তরপত্র সঠিকভাবে সিলগালা করে উপজেলা কমিটির নিকট জমা দিতে হবে।

শেষে বলা হয়েছে, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করলে তা দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০