Online Desk
১৭ মার্চ ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের হোসেনপুর অবৈধভাবে মাটি কাটায় এক লক্ষ টাকা জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুর অবৈধভাবে মাটি কাটায় এক লক্ষ টাকা জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাইশমা এলাকায় তিন ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহসী মাসনাদ এর ভ্রাম্যমান আদালত জড়িত ব্যক্তিদের কে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।

১৬ মার্চ ( সোমবার) বেলা আনুমান ২ ঘটিকার সময় কাইশমা এলাকার আমিনুল হক ও তার ভাই সিরাজুল হক তিন ফসলী জমি থেকে মাটি উওোলন করে বিক্রয় করছে এবং আশে পাশের জমির মালিকদের পানি প্রবাহ বন্ধ হবার আশংন্কায় অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে গত কয়েকদিন পূর্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

শর্তছিল যে, উক্ত জমির শ্রেণী পরিবর্তন ও জনগণের পানি প্রবাহের গতিপথ বন্ধ করে মাটি উওোলন করা যাবে না। কিন্তু পরক্ষনেই ইস্কুভেটর দিয়ে পূনরায় মাটি কাটা শুরু করলে সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহসী মাসনাদ মোবাইল কোর্ট পরিচালনা করেন ।

মাটি কাটার কাজ সরাসরি তত্বাবধান কারী সাজন মিয়া দোষ স্বীকার করায় একলক্ষ টাকা জরিমানা করেন। এসময় হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম ,ওসি তদন্ত লিমন , উপজেলা ভূমি কার্যলয়ের নেজারত করনিকগণ সহ আইন শৃংখলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও সংশ্লিষ্ট এলাকাবাসীগণ উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর অভিযোগ কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আমিনুল হক ও তার ভাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘ র হোসেনপুর শাখায় কর্মরত সিরাজুল হক জমি থেকে মাটি উওোলন করে বিভিন্ন জায়গায় ইটভাটা গুলোতে বিক্রি করে আসছেন। সমতল ভূমি কেটে ১০ ফুট গভীর কৃএিম খাল তৈরী করে জনসাধারনের কৃষি জমি থেকে পানি নামার পথ বন্ধ করে ফেলায় প্রায় ২০ একর জমি বর্ষা মৌসুমে তলিয়ে পড়ার আশংন্কা রয়েছে বিধায় জনরোষের সৃষ্টি হয়েছে ।

এ সময় ঘটনা স্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ইস্কুভেটর মেশিন ও দুইটি লড়ি ট্রাক সাময়িক ভাবে আটক করা হলেও পরে জরিমানা পরিশোধ করলে এগুলো ছেড়ে দেওয়া হয়।

ফসলি জমিত হতে মাটি কেটে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ এজন্য সহকারি কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহসী মাসনাদ এ কাজে জড়িতদের সতর্ক করেনও পুনরায় এ ধরনের কার্যক্রমে পাওয়া গেলে দ্বিগুণ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০