Online Desk
১৮ এপ্রিল ২০২৬, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়নে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। সাম্প্রতিক সময়ে গরু ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার সম্পদ চুরি হয়েছে।

শুক্রবার রাতে ইউনিয়নের গঙাশ্রম গ্রামের মৃত আছিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের গোয়ালঘর থেকে একটি ষাঁড় ও একটি গর্ভবর্তী গাভি চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।

এর আগে, ১৬ এপ্রিল একই ইউনিয়নের মতিউর রহমান মাস্টারের ঘর থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও রুপার গহনা চুরি হয়।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের সনাক্ত ও চোরাইকৃত গরু উদ্ধারে কাজ চলছে।

অপরদিকে একই ইউনিয়নের পুম্বাইল গ্রামে বাংলা নববর্ষের দিন ভোরে একাধিক গোয়ালঘরে চুরির ঘটনা ঘটে। কামাল হোসেনের গোয়ালঘর থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের ২টি গাভী, মোস্তফা মিয়ার গোয়ালঘর থেকে ১ লাখ টাকার একটি ষাঁড়, ওমর ফারুকের গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার একটি ষাঁড় ও একটি গাভী, আব্দুল আজিজের গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ টাকার ২টি গাভী এবং মোজাম্মেল হকের গোয়ালঘর থেকে ৬০ হাজার টাকার একটি গাভী চুরি হয়।

একই রাতে গাঁওরামগোপালপুর গ্রামের আব্দুল হেলিমের প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৩টি গরুও চুরি হয়।

এছাড়া, কিছুদিন আগে একই ইউনিয়নের বিভিন্ন গ্রামে আরও কয়েকটি চুরির ঘটনা ঘটে। শহিদুল ইসলামের প্রায় ৫ লাখ টাকা মূল্যের ২টি ষাঁড়, ১টি বকনা বাছুর ও একটি গাভী, মামুন মিয়ার একটি ষাঁড় বাছুর এবং হাবিবুর রহমানের একটি ষাঁড় ও ৫টি বকনা বাছুর চুরি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০