Online Desk
২০ এপ্রিল ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারের ওপর হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারের ওপর হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর (চন্দ্রগঞ্জ) প্রতিনিধি: লক্ষ্মীপুরে প্রবাসী এক পরিবারের ওপর অপহরণ নাটক সাজিয়ে হয়রানি, মুক্তিপণ দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কাতার প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সেলিম।

সোমবার (২০ এপ্রিল) সকালে ঐতিহ্য কনভেনশন সেন্টার-এ আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে মোহাম্মদ সেলিম জানান, তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে কাতারে ব্যবসা করছেন। তার একমাত্র ছেলে শাহী কানন লক্ষ্মীপুর সরকারি কলেজ-এর এইচএসসি পরীক্ষার্থী। তাকে কেন্দ্র করে একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে তাদের পরিবারকে হয়রানি করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি দাবি করেন, প্রায় ৫-৬ মাস আগে সাংবাদিক পরিচয়দানকারী কাজী মাকছুদুল হকের ভাগিনা মেহেরাজের নেতৃত্বে একটি দল তার ছেলেকে অপহরণ করে হ্যাপী রোড এলাকার একটি বাসায় নিয়ে যায়। সেখানে কয়েক ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলেও অভিযুক্তদের হুমকি অব্যাহত থাকে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, দাবিকৃত টাকা না পেয়ে কাজী মাকছুদ তার মেয়েকে ব্যবহার করে শাহী কাননের সঙ্গে সম্পর্ক তৈরি ও বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। গত ১ এপ্রিল সকালে ওই মেয়ে পরিকল্পিতভাবে সেলিমের বাসায় গিয়ে শাহী কাননকে ডেকে নিয়ে যায়, যার সিসিটিভি ফুটেজ রয়েছে বলে দাবি করা হয়। পরবর্তীতে মেয়েকে অপহরণের অভিযোগ তুলে একটি মামলা দায়ের করা হয় এবং শাহী কাননকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ সেলিম বলেন, মেয়ের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণের ঘটনা ঘটেনি। পরে আদালত তার ছেলেকে জামিন দিলেও অভিযুক্ত পক্ষ থেকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাকেও মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে কাজী মাকছুদুল হকের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়। একই সঙ্গে তার স্ত্রী ফাতেমা তুজ জোহরা, যিনি সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী হিসেবে কর্মরত, তার বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়।

সংবাদ সম্মেলনের শেষে প্রবাসী পরিবারটি তাদের ওপর চলমান হয়রানি বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০