Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

মতিন রহমান, (বকশীগঞ্জ) জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন টয়লেটে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নের সমাধান করার দায়ে জিসান রহমান নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

বহিষ্কৃত জিসান রহমান উপজেলার বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সংশ্লিষ্ট কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্র সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন ওই শিক্ষার্থী টয়লেটে গিয়ে মোবাইল ফোনের সহায়তায় প্রশ্নপত্রের সমাধান দেখছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। সেখানে তার কাছে মোবাইল ফোন থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তাকে তল্লাশি করে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জানান, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের দায়ে ওই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। প্রশ্ন ফাঁসের কোনো চক্রের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করতে তাকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত করা হচ্ছে।

ইউএনও আরও বলেন, পরীক্ষা কেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০