Online Desk
৩০ এপ্রিল ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া চানমিয়া পাটোয়ারী বাড়িতে তিন সন্তানসহ স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রিপন নামের এক প্রবাস ফেরত এক ব্যক্তির বিরুদ্ধে।

২৯ এপ্রিল বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত তিন দিন ধরে তালাবদ্ধ বাড়ির সামনে খোলা আকাশের নিচে দুই মেয়ে ও এক ছেলে সন্তানকে নিয়ে অবস্থান করছেন ফাহিমা আক্তার। রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানবেতর জীবনযাপন করছেন তারা।

ভুক্তভোগী ফাহিমা আক্তার অভিযোগ করে বলেন, প্রায় ২৪ বছর আগে রিপনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। প্রায় সাত মাস আগে রিপন প্রবাস থেকে দেশে ফেরেন। দেশে আসার পর থেকেই তার আচরণ পরিবর্তন হয়ে যায়।

ফাহিমার দাবি, প্রবাসে থাকাকালে রিপন অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং পরে ঢাকার এক নারীকে বিয়ে করেন। এরপর থেকেই তিনি ফাহিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।

তিনি আরও অভিযোগ করেন, স্বামী প্রায়ই তার বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিতেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করা হতো। এমনকি তার ননদও এ নির্যাতনে সহযোগিতা করতেন বলে অভিযোগ করেন তিনি।

ফাহিমা বলেন, সর্বশেষ কয়েকদিন আগে রিপন ও তার বোন মিলে তাকে মারধর করে ঘর থেকে বের করে দেন। পরে ২০ থেকে ২৫ জন লোক নিয়ে এসে ঘরে তালা লাগিয়ে দেন। একপর্যায়ে তার সন্তানদেরও ঘর থেকে বের করে দেওয়া হয়।

তিনি বলেন, “তিন দিন ধরে আমি আমার সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে আছি। বৃষ্টি হলেও আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

স্থানীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত পক্ষ তাতে অংশ নেয়নি।

এ ঘটনায় ভুক্তভোগী ফাহিমা আক্তার আইনগত প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পরে জানাজায়, এলাকাবাসীর তালা ভেঙে ভিতরে ডুকতে দিলে , রিপন পুলিশ, এডভোকেট ও এলাকার কিছু প্রভাবশালীদের সামনে ডিভোর্স ফেরার দেখিয়ে ঘর থেকে বের করে দিলে ফাহিমা জ্ঞান হারিয়ে পেলেন পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অভিযুক্ত রিপনের বলেন, আট মাস আগেই তাকে তালাক দেওয়া হয়েছে,এখন সে আমার ঘরে থাকতে পারে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০