
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : ভোক্তা অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রায়পুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় রায়পুরে দুই ফার্মেসীকে ২৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।
১৩ ই মে (বুধবার) সকালে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করার সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় আমির ড্রাগ হাউজকে ৫০০০/- এবং এস জাহান ফার্মেসিকে ২০,০০০/- জরিমানা করা হয়।
এই বিষয়ে এস জাহান ফার্মেসীর মালিক আকরাম হোসেন বলেন প্রতি মাসে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আলাদা করে রাখি।এতো ঔষধের মধ্যে দুই এক বাক্স বের করা সম্ভব হয়না তা থেকে যায়। কিন্তু সেগুলো তো আমরা বিক্রি করিনা, কোম্পানি কে ফেরত দিলে কোম্পানি তা পরিবর্তন করে দেয়।
ভোক্তা অধিদপ্তর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, ভোক্তাদের সুরক্ষায় আমাদের অভিযান সবসময় চলমান এবং অব্যাহত থাকবে।