bhorerdarpan
১৯ মে ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ার দাবি – ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক: ভারত, ফিলিস্তিন, মিয়ানমারসহ সারাবিশ্বে মুসলিম ও দুর্বল জনগোষ্ঠীর ওপর নির্যাতন বন্ধ এবং ধর্মের নামে সহিংসতা রোধে মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ‘ইসলামী সমাজ’। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এ আহ্বান জানানো হয়।

‘ইসলামী সমাজ’-এর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর।

সমাবেশে তিনি বলেন, গোটা বিশ্ব আজ মানবতার কল্যাণ ও মুক্তির পথ ভুলে গেছে। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলামের বদলে মানব রচিত শাসনব্যবস্থা মেনে চলার কারণেই মানুষ আজ আল্লাহর ভয়াবহ আযাব ও গজবের মুখে পড়েছে। ক্ষমতা ও আধিপত্য বিস্তারের লোভ এবং জাতীয়তাবাদী সংকীর্ণ চিন্তার ফলেই দেশে দেশে সংঘাত বাড়ছে, আর এর চরম শিকার হচ্ছে মুসলিম ও দুর্বল জনগণ।

প্রতিবেশী দেশ ভারতের প্রসঙ্গ টেনে ইসলামী সমাজের আমীর বলেন, সম্প্রতি (মে ২০২৬) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির জয়ের পর সেখানে মুসলিমদের ওপর নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে আসছে। মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে এবং বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি চীনের উইঘুর, ফিলিস্তিন ও মিয়ানমারেও মুসলিমদের ওপর অমানবিক নিপীড়ন চলছে।

এই সংকট থেকে উত্তরণের পথ তুলে ধরে তিনি বলেন, সব ধরনের নির্যাতনের অবসান ঘটাতে হলে বিশ্ববাসীকে মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। ‘সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরঙ্কুশ শাসন-কর্তৃত্ব একমাত্র আল্লাহর’—এই নীতির ওপর ভিত্তি করে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন প্রতিষ্ঠা করতে হবে। মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রদর্শিত পথেই কেবল সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা এবং একটি বৈষম্যমুক্ত বিশ্ব গঠন করা সম্ভব।

সংগঠনের রংপুর বিভাগের সহকারী দায়িত্বশীল মো. হুমায়ূন কবিরের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন এবং মো. নুরুদ্দিন প্রমুখ।

মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর-কালভার্ট রোড, ফকিরাপুল মোড় ও দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এসে সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০