Online Desk
২১ মে ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেইরি শিল্পে তরুণদের দক্ষ করতে ব্র্যাক ডেইরির ব্যতিক্রমী প্রশিক্ষণ

ডেইরি শিল্পে তরুণদের দক্ষ করতে ব্র্যাক ডেইরির ব্যতিক্রমী প্রশিক্ষণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ডেইরি শিল্পে বিপ্লব ঘটাতে এবং শিক্ষিত যুবসমাজকে স্বাবলম্বী করতে এক অনন্য উদ্যোগ নিয়েছে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট। “দক্ষ তরুণ টেকসই ডেইরি” স্লোগানকে ধারণ করে দক্ষিণ বঙ্গের ৫টি জেলার ২৫ জন সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাকে নিয়ে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

বৃহস্পতিবার সকাল ৯টায় শেরপুর উপজেলার সাধুবাড়ীতে অবস্থিত ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট (বিএটিআই) চত্বরে “টেকসই ডেইরি উন্নয়ন” শীর্ষক এই ব্যতিক্রমী কর্মশালার আয়োজন করা হয়। এতে ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাছাইকৃত ২৫ জন শিক্ষিত তরুণ ডেইরি উদ্যোক্তা অংশ নেন।

আয়োজকদের সূত্রে জানা যায়, বর্তমানে দেশের বহু শিক্ষিত যুবক ডেইরি খামার স্থাপনে আগ্রহী হচ্ছেন। তবে মাঠপর্যায়ে সঠিক জ্ঞান ও আধুনিক প্রযুক্তির অভাব এবং সঠিক ব্যবস্থাপনার গাইডলাইন না থাকায় অনেকেই শুরুতেই বড় অঙ্কের লোকসানের মুখে পড়ছেন। তরুণদের এই চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপ দিতেই ব্র্যাক ডেইরির এই আয়োজন।

দিনব্যাপী এই প্রশিক্ষণে ডেইরি শিল্পের সমসাময়িক সমস্যা, খামার ব্যবস্থাপনার আধুনিক কৌশল এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারী তরুণদের যাতায়াত, থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করেছে ব্র্যাক ডেইরি। প্রশিক্ষণ শেষে সফল উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেটও বিতরণ করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে ডেইরি খাত দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। গ্রামীণ পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা এবং দেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন ও অতিথি হিসেবে একঝাঁক বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিশেষ সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার এবং একই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডেইরির মিল্ক কালেকশন ও প্রোডিউসার সার্ভিস বিভাগের সিনিয়র ম্যানেজার ডা. মো. মিজানুর রহমান, প্রোডিউসার সার্ভিস শাখার ম্যানেজার ডা. রিপন মিয়া, ডেপুটি ম্যানেজার ডা. মারুফ উদ্দিন এবং ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের প্রিন্সিপাল ড. মো. আহসান হাবিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০