Online Desk
২৫ মে ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ-উল আযহা উপলক্ষে বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

ঈদ-উল আযহা উপলক্ষে বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

বাগেরহাট প্রতিনিধি : পবিত্র ঈদ-উল আযহা ২০২৬ উপলক্ষে বাগেরহাট সদর উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এ সহায়তা প্রদান করা হয়।

(২৫ মে) সকালে বাগের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট চেম্বার অফ কমার্সের সভাপতি শেখ শাহেদ আলী রবিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঈদকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে এ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, “সরকার সবসময় পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে রয়েছে। তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ঈদ উপলক্ষে আর্থিক সহায়তার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে।”

তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০