Bhorer Darpan
২৬ মে ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে ভিজিএফ’এর ১শ ৪টি স্লিপসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেয়ার অভিযোগ

উলিপুরে ভিজিএফ’এর ১শ ৪টি স্লিপসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেয়ার অভিযোগ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফ’এর ১শ ৪টি স্লিপসহ মতিয়ার রহমান (৬০) নামে এক ব্যক্তিকে আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। দিনভর নানা নাটকীয়তার পর রাতে আটক ব্যক্তিকে মুসলেকা নিয়ে ছেড়ে দেয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রোববার সকালে দলদলিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরন শুরু হয়। ইউনিয়নের ৫ হাজার ৪শ ৪ জন ব্যক্তি ১০ কেজি করে ৫০ মে.টন ৪শ ৪০ কেজি চাল পাওয়ার কথা। সোমবার দুপুরে পরিষদে উপস্থিত মানুষজন চাল বিতরনের সময় ১শ ৪টি স্লিপসহ মতিয়ার রহমান নামে এক ব্যাক্তিকে আটক করেন।

পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে দুঃস্থ্য ও অতি দরিদ্রদের চাল বিতরনের ১শ ৪টি স্লিপ জব্দ করেন।

প্রশাসন জনসম্মুখে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা বলে থানায় নিয়ে আসলেও অজ্ঞাত কারনে তাকে গভীর রাতে ছেড়ে দেয়া হয়। এদিকে চালের স্লিপসহ আটক ব্যক্তিকে রাতে ছেড়ে দেয়ায় উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। আটককৃত মতিয়ার রহমান দলদলিয়া ইউনিয়নের সাহেবের কুটি গ্রামের হোসেন আলীর ছেলে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ১শ ৪টি স্লিপের বিপরীতে ওই ব্যক্তি ১ মে. টন (১ হাজার কেজি) ৪০ কেজি চাল উত্তোলন করে কালো বাজারে বিক্রয় করতেন বলে তারা অভিযোগ করেন।

দলদলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, চাল বিতরন চলাকালীন সময়ে হটাৎ করে জনতার হাতে মতিয়ার রহমান নামে এক ব্যক্তি ১শ ৪টি স্লিপসহ আটক হন। স্লিপ গুলো কার থেকে উনি পেয়েছেন তা আমরা জানি না। খবর পেয়ে এ্যাসিল্যান্ড স্যার ও পুলিশ এসে ওই ব্যক্তিকে নিয়ে যান। পরে ১শ ৪টি স্লিপের চাল রেখে বাকী সব চাল বিতরন করা হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ্যাসিল্যান্ড মহোদয়ের নির্দেশে মতিয়ার রহমান নামে ওই ব্যক্তিকে দলদলিয়া ইউনিয়ন পরিষদ থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে যে ব্যক্তিরা অভিযোগ করেছেন তারাই এ্যাসিল্যাল্ডকে মুসলেকা দেয়ায় ওই ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মেহেদী হাসান বলেন, কিছু ব্যক্তির মৌখিক অভিযোগের ভিত্তিতে দলদলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে মতিয়ার রহমানকে আটকসহ ১শ ৪টি ভিজিএফ’এর চালের স্লিপ জব্দ করা হয়।

পরবর্তীতে যারা অভিযোগ করেছিলেন তারাই সুপারিশ করেন এবং যেহেতু আটক ব্যক্তির কাছে চাল পাওয়া যায়নি তাই মানবিক দিক বিবেচনা করে মুসলেকা নিয়ে মতিয়ার রহমানকে ছেড়ে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০