Bhorer Darpan
১ জুন ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা, নালিতাবাড়ীতে মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা, নালিতাবাড়ীতে মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতের ছেঁড়া সেচলাইন থেকে সংঘটিত এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা নারী। আহত ছেলেকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের স্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছেন তার ছেলে এবং মারা গেছে একটি গরুও।

সোমবার (১ জুন) সকাল সাতটার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম (৭০) ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। আহত ব্যক্তি তার ছেলে মো. হাছান আলী (৫০)।

স্থানীয়দের ভাষ্যমতে, সম্প্রতি ঝড়ো হাওয়ার কারণে একটি বোরো ক্ষেতে ব্যবহৃত বৈদ্যুতিক সেচলাইনের তার ছিঁড়ে জমির ওপর পড়ে ছিল। সকালে হাছান আলীর গরুটি মাঠে ঘাস খাওয়ার সময় অসাবধানতাবশত ওই বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসে। গরুটিকে রক্ষার চেষ্টা করলে হাছান আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন।

ছেলের বিপদের খবর পেয়ে হাওয়া বেগম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ছেলেকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতের কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত হাছান আলীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনাস্থলেই মারা যায় গরুটিও।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০